Posts

Showing posts with the label তাজভীর

সর্বদা বিশৃঙখল

বেঁচে থাকার লড়াই? একটু ভালো থাকার লড়াই? দুর্বল পেলেই পিঠ পায়ে চেপে পিষে, নিজস্ব অহমিকায় উজ্বল নক্ষত্র তুমি! তোমার ক্ষিপ্রতায় চমকে উঠে চারপাশ। ভয়ে নুয়ে পড়া লোকটা আড়ালে খিস্তি ঝাড়ে! চেক বইয়ে কোটি লেখার ধরণ দেখে শিক্ষা ক্যাডার লক্ষ বানান ভুল করে বসেন! আর আমজনতার চিৎকার- সিস্টেমে সমস্যা, রাজনৈতিক চাল নয়ত মুল্যবোধের অবক্ষয়! এ-সবই, একটু ভালো থাকার চেষ্টা, বেঁচে থাকার লড়াই। তোমার দেয়ালে শোকেস ভর্তি মেডেল, পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছ প্রজন্ম! এই প্রজন্মের শিশু জন্মের পর ঠাই পায় আবর্জনা স্তুপে কিংবা নির্দমায়! অভাবে নয়, স্বেচ্ছায় নয়, তোমারই ১০ মিনিটের সুখে! বড়াই করে বলেও আবার, "এই বাংলার টাইগার", পুরোদস্তুর পশুই তো, পারলে বাড়াও রেটিং তার! এইতো শুনছি পেছন থেকে ছোট্ট করে কথা- 'এএহ,আসছে আমার সমাজ সেবক, দুই পাল্লা ওয়ালা বাটখারাটার পুরোটাই যে ভেজাল দিয়ে ভরা!'

ঘুরে দাঁড়াবার ভান!

আমি যা বুঝি তাই ঘটবে চারপাশে, একরোখা বললেও বলা যায় আমাকে! জীবন যুদ্ধে জিততে নাকি পারেনা কেউ? আমার কাছ থেকেই না হয় শিখে নিও,

অকর্মণ্য

নীভু নীভু ল্যাম্পপোস্ট জীবনের মাঝপথে, থমকে দাঁড়িয়ে থাকা আমি বিভ্রান্ত পথিক কি ছিলাম, কি চেয়েছিলাম, কি হয়ে আছি

তোমায় নিয়ে

তোমার শহরে আমি হাঁটব, নাচব, গাইব উল্লাসে হারিয়ে যাব দুপুর থেকে বিকেল সন্ধ্যায় ফুটপাতে ধার ঘেঁষে দাঁড়িয়ে, উষ্ণ চায়ের কাপে চুমুকের বাহানায়

অনুশোচণা

জাগতিক যত কষ্টেরা শুন্যতায় উড়ে বেড়ায় উদ্বাস্তু হয়ে মেঘে দূরে আকাশ নীলে।

ক্যান্সার

শ্বেত কনিকার আকস্মিকই বিদ্রোহ, জন্ম নেবে না কিছুতেই, থামাবে রক্ত প্রবাহ! শিরা উপশিরা থেকে হৃদপিন্ড,

গ্র্যাজুয়েশন

নতুন পথের খোঁজে পুরানো অভিনয় কি আছে কে জানে অবশেষ-

উত্তর দিও

শুধু ইচ্ছে হলেই হয়না, জানো?? কল্পনাতে আঁকতে পার হয়ত, তবে বাস্তবতা যে হারিয়ে যাবে! শান্তি কি পাও অযথাই দুশ্চিন্তায়??

আমাদের যাত্রা

জমে আছে ভালোবাসা অন্তপুরে, অবচেতন মনে - আঁধারে এখনো অসহায় হয়ে পড়ি নিজস্বতা হারিয়ে। ছায়াকে তুমি ভেবে একসাথে হাঁটি..

মানবীয় হাঁক

কাটাতারে লালে রঞ্জিত জামা ঝুলছে রক্ত মাংসহীন বীভৎস মাথা কোথায় গণতন্ত্র? কোথায়ই বা স্বাধীনতা?

অপেক্ষা

এরই মধ্যে, সূর্যকে প্রদক্ষিন করে গেছে পৃথিবী পাঁচ পাঁচটা বার, নোনা বালুচরে দাড়িয়ে আজও আমি অপেক্ষায় তোমার,

বর্ষারাত

তুমি আকাশ থেকে বৃষ্টি আনলে আমার জন্যে, আমি প্রান ভরে ভিজিয়ে নিলেম শরীর, তুমি দেখলে!! কিন্তু-

ভালবাসার ছবি

আমি ভালোবাসা দেখেছি স্নিগ্ধ চোখে আকাশ ছুঁয়ে থাকা গভীর শ্রাবণ মেঘে স্তব্ধ সময়ের অশ্রুসজল চক্ষুগোলকে

ফিলিং হাই

কি সত্য, আর কি যে মিথ্যে! খুঁজতে খুঁজতে জীবন বৃদ্ধে, কষ্ট যে ভাই সুখে-দুঃখে, কোনটা ছেড়ে কোনটা ধরি...

বাংলাদেশ

তুমি উন্মাদ টর্নেডো, তুমি তীব্রগতির সাইক্লোন, তুমি ক্ষেপে উঠা সিডর, তুমি মরু ধুলোর ঝড়,