আমাদের যাত্রা
জমে আছে ভালোবাসা অন্তপুরে, অবচেতন মনে -
আঁধারে এখনো অসহায় হয়ে পড়ি নিজস্বতা হারিয়ে।
ছায়াকে তুমি ভেবে একসাথে হাঁটি..
আঁধারে এখনো অসহায় হয়ে পড়ি নিজস্বতা হারিয়ে।
ছায়াকে তুমি ভেবে একসাথে হাঁটি..
আমি উন্মাদ নই, লক্ষ্যভ্রষ্ট পথিক।
বৃষ্টি ফোঁটায় নতজানু কাশফুলের মত লেপ্টে থাকি তোমাতে,
পলিথিনে বন্দী থাকা জোনাক পোকার মত,
অনেকটা জোর করেই ভুলে থাকি আমার পৃথিবীকে।।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।