উত্তর দিও

শুধু ইচ্ছে হলেই হয়না, জানো??
কল্পনাতে আঁকতে পার হয়ত,
তবে বাস্তবতা যে হারিয়ে যাবে!
শান্তি কি পাও অযথাই দুশ্চিন্তায়??
কি হবে স্তব্ধ সকালে কুয়াশা ভেঙে??

রৌদ্র কণায় যে আবেগ-
ধরে রাখতে চাইলেই কি পারে?
মৌনতায় কি সুখ দেখেনি তো কেউ,
জানবে ও না কোন কালে!

মুছে দেওয়া জানালার কাঁচে,
প্রতি সকালেই কুয়াশা জমে
শিশিরের লালায় পা ভিজিয়ে,
কিছুটা সজীবতা হয়ত পাবে
যে নীরব, শীতল দৃষ্টি সে চোখের-
তাকিয়ে থাকে সাদা মেঘের অপেক্ষাতে,
চাইলেই কি ফেরানো যায় তাকে?




Comments