সর্বদা বিশৃঙখল

বেঁচে থাকার লড়াই?
একটু ভালো থাকার লড়াই?

দুর্বল পেলেই পিঠ পায়ে চেপে পিষে,
নিজস্ব অহমিকায় উজ্বল নক্ষত্র তুমি!
তোমার ক্ষিপ্রতায় চমকে উঠে চারপাশ।
ভয়ে নুয়ে পড়া লোকটা আড়ালে খিস্তি ঝাড়ে!

চেক বইয়ে কোটি লেখার ধরণ দেখে
শিক্ষা ক্যাডার লক্ষ বানান ভুল করে বসেন!
আর আমজনতার চিৎকার- সিস্টেমে সমস্যা,
রাজনৈতিক চাল নয়ত মুল্যবোধের অবক্ষয়!

এ-সবই,
একটু ভালো থাকার চেষ্টা,
বেঁচে থাকার লড়াই।
তোমার দেয়ালে শোকেস ভর্তি মেডেল, পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছ প্রজন্ম!
এই প্রজন্মের শিশু জন্মের পর ঠাই পায়
আবর্জনা স্তুপে কিংবা নির্দমায়!
অভাবে নয়, স্বেচ্ছায় নয়, তোমারই ১০ মিনিটের সুখে!
বড়াই করে বলেও আবার, "এই বাংলার টাইগার",
পুরোদস্তুর পশুই তো, পারলে বাড়াও রেটিং তার!
এইতো শুনছি পেছন থেকে ছোট্ট করে কথা-

'এএহ,আসছে আমার সমাজ সেবক, দুই পাল্লা ওয়ালা
বাটখারাটার পুরোটাই যে ভেজাল দিয়ে ভরা!'




Comments