তোমায় নিয়ে

তোমার শহরে আমি হাঁটব, নাচব, গাইব
উল্লাসে হারিয়ে যাব দুপুর থেকে বিকেল
সন্ধ্যায় ফুটপাতে ধার ঘেঁষে দাঁড়িয়ে,
উষ্ণ চায়ের কাপে চুমুকের বাহানায়
ঘুরে ঘুরে ফিরে যাব আমাদের করিডোরে,
বেঁধে যাব পথ হাত রেখে দুটো হাতে
নিয়ন আলোয় জমে যাব হঠাৎ সেখানে,
আবছা মৃদু আলোয় ছায়াদের ভালোবাসা দেখে!




Comments