মানবীয় হাঁক

কাটাতারে লালে রঞ্জিত জামা
ঝুলছে রক্ত মাংসহীন বীভৎস মাথা
কোথায় গণতন্ত্র?
কোথায়ই বা স্বাধীনতা?
অন্যায় আর অবিচারের 
চারদেয়ালে আমরা সবাই.. 
অন্ধকার আর তার কার্নিশে 
ডুবে গেছে আমাদের স্বকীয়তা! 

ছিনতাই, হত্যা, ধর্ষনে কলুষিত 
খবরের পাতা 
বেঁচে থাকার অর্থ কি? 
আমরাই যখন বিভীষিকা... 
কালো চাদর জড়িয়ে 
শোকাহত হও 
জীবন দেয়ার সাধ্য নেই, তবু 
কেড়ে নিতে কি লাগেনা ভয়? 

এসো একত্রিত হই মানসিকতায় 
মুল্যবোধের অবক্ষয় প্রতিরোধে 
যুদ্ধদেবতা আমন্ত্রিত হোক 
অন্যায় অবিচারের বিরুদ্ধে 
হয় এইপাড় নয়তো ওইপাড় 
বোবা কান্নায় আর কতকাল?? 
যুদ্ধের বাজনা বাজাও 
শান্তির পতাকা উড়বেই আবার।




Comments