অনুশোচণা
জাগতিক যত কষ্টেরা
শুন্যতায় উড়ে বেড়ায়
উদ্বাস্তু হয়ে মেঘে
দূরে আকাশ নীলে।
উদ্বাস্তু হয়ে মেঘে
দূরে আকাশ নীলে।
সীমানার ওপাড় থেকে
মৃদু যে বতাস বয়ে আসে
তাতে মিশিয়ে শরীর
ভুলে যাওয়া বিষন্নতা-কে।
কুয়াশার মতন করে
সংশয় যদি মনে
হঠাৎ বাসা গড়ে,
ভুলে যেও না অতীত-কে।
যত কথা ছিল অঙ্গীকার
আজও আছে, থাকবেই
যদি নাও থাক তুমি,
আমার আশে পাশে।
মরুর ঝড়ের মত
হারানো ধুলো কণা
খুঁজে না পেলেও, জেনো
ঠায় দাড়ানো পাবে
অপেক্ষায় তোমার জন্যে।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।