অপেক্ষা
এরই মধ্যে,
সূর্যকে প্রদক্ষিন করে গেছে পৃথিবী পাঁচ পাঁচটা বার,
নোনা বালুচরে দাড়িয়ে আজও আমি অপেক্ষায় তোমার,
সূর্যকে প্রদক্ষিন করে গেছে পৃথিবী পাঁচ পাঁচটা বার,
নোনা বালুচরে দাড়িয়ে আজও আমি অপেক্ষায় তোমার,
সেদিন হেঁটেছিলেম দুজনায় জুতো হাতে এপাশটায়,
আজও স্মৃতিকাতর মন ফিরে পেতে চায়
সেই সময়, সেই তোমায়।
কালো চশমায় গুমোট হয়ে থাকা আকাশে,
চাইছি নির্জন অন্ধকারে একা তোমার হয়ে থাকতে,
না হচ্ছে না- কমছেনা কোলাহল এপাশে,
এখন মন চাইছে এক মুহুর্তে ঘনিয়ে আসুক দ্বিপ্রহর রাত।
আজ না হয় দুপুরটা বিক্রি হয়ে যাক,
চন্দ্রটা আলো ফিরে পাক।
আজ না হয় জোছনায় তোমার হাত ধরা যাক,
কুয়াশায় ভিজুক তোমার চিবুক
আজ না হয় বাতাস ভারী হোক,
সৈকতে কয়েক শত সিগনাল জেলে রাখুক,
আর হুইসেল ম্যানের নিঃশ্বাস আটকে থাকুক
আমি সাগরেই হেঁটে বেড়াব নিঃসঙ্গতার সাথে।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।