ফিলিং হাই

কি সত্য, আর কি যে মিথ্যে!
খুঁজতে খুঁজতে জীবন বৃদ্ধে,
কষ্ট যে ভাই সুখে-দুঃখে,
কোনটা ছেড়ে কোনটা ধরি...
পাখি যে উড়তেইই চায়, 
দিনের আলোর শেষ অবদি! 

কি যে বেশি, কি বা-ই কম? 
হতাশ মনে যখন তখন, 
উর্ধশ্বাসে ঊটের মতন, 
সমান্তরাল মরু পথে- তুমি কি? 
যাযাবর? নাকি আরব্য বেদুইন? 

শুন্য দৃষ্টি ঝাপশা নয়, 
ভাব ধরেছ নাকি ভান ধরেছ? 
জিজ্ঞাসিলে বিস্মিত হও!! 
চোখ কপালে তুলে ভাবছটা কি? 
গাজা কে খেয়েছে, আমি না তুমি?? 

পাখি কিন্তু উড়তেই চায়- 
দিনের আলোর শেষ অবধি!!




Comments