বাংলাদেশ
তুমি উন্মাদ টর্নেডো,
তুমি তীব্রগতির সাইক্লোন,
তুমি ক্ষেপে উঠা সিডর,
তুমি মরু ধুলোর ঝড়,
তুমি তীব্রগতির সাইক্লোন,
তুমি ক্ষেপে উঠা সিডর,
তুমি মরু ধুলোর ঝড়,
তুমি আগ্নেয়গিরির
অগ্নুৎপাত,
তুমি রিখটার স্কেলে আট
দশমিক সাত।
তুমি এক শরীর রক্তে
একবিন্দু সর্প বিষ,
তুমি ইউরেনিয়াম
দুইশত পয়ত্রিশ,
তুমি ভৌতিক আমাজান,
তুমি পথ দিশেহারা পথিক,
তুমি নার্গিস আইলার অধিক,
তুমি হুংকার, তুমি গর্জন,
তুমি যোদ্ধা, তুমি সৈনিক,
তুমি বীর বিক্রম, বীর প্রতীক,
তুমি একাত্তর, তুমি স্বাধীনতা,
তুমি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গমাইলে,
লাল সবুজ পতাকা।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।