ভালবাসার ছবি

আমি ভালোবাসা দেখেছি স্নিগ্ধ চোখে
আকাশ ছুঁয়ে থাকা গভীর শ্রাবণ মেঘে
স্তব্ধ সময়ের অশ্রুসজল চক্ষুগোলকে
নতুন শিশির ভেজা পায়েচেপে আসছে 
ভালোবাসা তাই চুপচাপ ধোঁয়াটে  নিকোটিনে অপেক্ষারত...

আমি ভালোবাসা দেখেছি বৃষ্টি ফোটায়
হেঁটে বেড়ানো অবিরাম চারটি পা'য়ে 
ক্লান্তিহীন ভেজা কাক হয়ে উড়ছে যেন 
দু'টো আকাশ জড় হয়ে একটিতে। 

সেই নীল, সেই কালোয়, জোৎস্নায় মিছিলে 
দু'টো হৃদয় একই আশায় ঝড় তোলে 
থামছেনা পথ, না পথিক, সত্য নীরবে 
চিড়ে যাওয়া মগজে চিৎকার নিউরনের 

আমি ভলোবাসা দেখেছি উড়ছে হাওয়ায় উদ্দেশ্যহীন
অজানায়....




Comments