অকর্মণ্য

নীভু নীভু ল্যাম্পপোস্ট জীবনের মাঝপথে,
থমকে দাঁড়িয়ে থাকা আমি বিভ্রান্ত পথিক
কি ছিলাম, কি চেয়েছিলাম, কি হয়ে আছি
সব কিছুই কেমন যেন, বড্ড এলোমেলো!

কত ভুল করে বাড়ছে বয়েস, ভুলেই পড়ে থাকা,
আঘাতে আঘাতে ক্লান্ত, পড়ে থাকা ঘোর অমানিশায়,
আলোহীন চারদিকে, অন্ধকারের কীটের মতন,
উড়ু উড়ু এই মন কত না দিশাহারা!

বেলা যে বয়ে যায়, একে একে কত গোধূলি,
পেরিয়ে নামে রাত, নির্ঘুম জোছনার অলসতায়!
হেরে যাওয়া বিষাদগ্রস্থ মেঘ ঝরে পড়ে বৃষ্টি হয়ে,
মিশে যায় ক্রমশ ছুটে আসা নোনা জল রিমঝিম বর্ষায়!




Comments