ঘুরে দাঁড়াবার ভান!
আমি যা বুঝি তাই ঘটবে চারপাশে,
একরোখা বললেও বলা যায় আমাকে!
জীবন যুদ্ধে জিততে নাকি পারেনা কেউ?
আমার কাছ থেকেই না হয় শিখে নিও,
একরোখা বললেও বলা যায় আমাকে!
জীবন যুদ্ধে জিততে নাকি পারেনা কেউ?
আমার কাছ থেকেই না হয় শিখে নিও,
হার মানতে শিখিনি আমি কোনকালে।
প্রেমিকাকে আটকে রাখতে পারিনি বলে,
হেরে গেছি ভেবনা বোকার মতন!
প্রেম করেছি দুঃখ ভোলার অভিপ্রায়ে।
হার মানতে শিখিনি আমি কোন কালে।
চাকরি নেই, তাই বলে আমি বেকার নই!
সংসারী নয় বললেই কি মানুষ লালন হয়?
দরবেশ ফকির যাই বল জিততেই চায়!
হেরে গেলে মানুষ এই পৃথিবীতে কি পায়?
ছয় ছয় বার হেরেছি বলে হারব কেন সপ্তমবার?
যুদ্ধে কে কবে জিতে নিয়েছে প্রভাত কাল?
মৃত্যুকে জিততে পেরেছে কোন প্রানী?
হার মানতে শিখিনি আমি এটাই জানি!!
চোখ বুজে থাকলেই কেউ অন্ধ নয়!
কেউ অন্ধকারে ঝলসানো চাদের আলোয় আবদ্ধ নয়!
আলো এসে পড়লেই চোখ দেখতে পায়,
দেখেও না দেখে যে পথ চলতে চায়,
এই পৃথিবীর পরাজিত সৈনিক তারাই!
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।