বর্ষারাত
তুমি আকাশ থেকে বৃষ্টি আনলে আমার জন্যে,
আমি প্রান ভরে ভিজিয়ে নিলেম শরীর,
তুমি দেখলে!! কিন্তু-
তুমি দেখলে!! কিন্তু-
আমার মন কি খেলায় মেতেছিল
তুমি জানবে না কখনোই!
সে তোমাকেই জড়িয়ে নিয়েছিল বৃষ্টি ভেবে!
তুমি আসলেই বৃষ্টি, হঠাৎই থমকে যাও!
ভিজিয়ে দিয়ে জীবন জীবন্ত কর স্বপন,
শেষকালে আমায় একা রেখে যাও!!
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।