তুমিহীনতায় আমি
রাত হলেই তুমি কাঁদতে
আমি ঠিক টের পেতাম
খুব মন খারাপ হত,আমি ছটফট করতাম
ছটফট করতে করতে আমার সকাল হতকেমন যেন এক ঘোর লাগা সময়।
তারপর অনেকদিন হল তুমি বেশ ভালই আছো
আমিও তাই চাই
আজকাল আর ছটফট করি না
কিন্তু খুব মন খারাপ হয়
আমি গানে,জীবনানন্দে ডুবে থাকি
হারিয়ে যেতে চাই,ভুলতে চাই
কিন্তু পারি না।
রাত হলেই আকাশের তাঁরাদের দেখ
দেখবে আমি আছি
জোছনার আলোতে সাগরের পাড়ে যখন ঘোর লাগা
আবহাওয়া তৈরি হবে
দেখবে সেই ঘোর লাগা সময়ে তোমার পাশে হাঁটছি ,
বৃষ্টির ছাঁট মুখে আসলেই বুঝবে
স্পর্শ করছি,
কথা দিয়েছিলাম কাছে আর আসব না
তাই আর আসা হল না
জেনে রেখ মানুষরূপী সাপ তোমার পাশেই ঘোরে
কানকথা যাচাই করে শুন
সত্যটা না জানলে সারাজীবন আফসোস করবে।
আর হ্যাঁ,নিজের খেয়াল রেখ
একদম মন খারাপ করবে না
তোমার মন খারাপেই আমার মন খারাপ হয়
তুমি ভালো থেক
দেখবে আমিও ভালো আছি।
আমি ঠিক টের পেতাম
খুব মন খারাপ হত,আমি ছটফট করতাম
ছটফট করতে করতে আমার সকাল হতকেমন যেন এক ঘোর লাগা সময়।
তারপর অনেকদিন হল তুমি বেশ ভালই আছো
আমিও তাই চাই
আজকাল আর ছটফট করি না
কিন্তু খুব মন খারাপ হয়
আমি গানে,জীবনানন্দে ডুবে থাকি
হারিয়ে যেতে চাই,ভুলতে চাই
কিন্তু পারি না।
রাত হলেই আকাশের তাঁরাদের দেখ
দেখবে আমি আছি
জোছনার আলোতে সাগরের পাড়ে যখন ঘোর লাগা
আবহাওয়া তৈরি হবে
দেখবে সেই ঘোর লাগা সময়ে তোমার পাশে হাঁটছি ,
বৃষ্টির ছাঁট মুখে আসলেই বুঝবে
স্পর্শ করছি,
কথা দিয়েছিলাম কাছে আর আসব না
তাই আর আসা হল না
জেনে রেখ মানুষরূপী সাপ তোমার পাশেই ঘোরে
কানকথা যাচাই করে শুন
সত্যটা না জানলে সারাজীবন আফসোস করবে।
আর হ্যাঁ,নিজের খেয়াল রেখ
একদম মন খারাপ করবে না
তোমার মন খারাপেই আমার মন খারাপ হয়
তুমি ভালো থেক
দেখবে আমিও ভালো আছি।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।