চেনা-অচেনা
ঘরের কোণায় পড়ে থাকা
ধুলোপড়া গিটার
তোমার কথা জানে
গত পরশু মোড়ের ধারে
আড্ডার সঙ্গী কুকুরটা মরে গেল
সেও জানতো তোমার কথা
গভীর রাতে ছাদে শুয়ে দেখা
হাজার তারা
প্রত্যেকে জানে তোমার কথা
সন্ধ্যা থেকে রাত অব্দি বন্ধুদের আড্ডায়
প্রচণ্ড রকম প্রেম বিদ্বেষী বন্ধুটাও
জানে তোমার কথা
আমার ক্ষুদ্র পৃথিবীর
সমস্ত কিছু, যা দৃশ্যমান অথবা অদৃশ্য
সবাই তোমায় চেনে
কিন্তু তুমি কখনোই আমাকে চিনতে চেষ্টা করো নি
হয়তো আমি তোমার অভ্যাসে পরিণত হয়েছিলাম
ভালোবাসায় পরিণত হতে পারি নি
তাই সময়ের সাথে চেনা তুমি অচেনাই রইলে
তোমার কথা জানে
গত পরশু মোড়ের ধারে
আড্ডার সঙ্গী কুকুরটা মরে গেল
সেও জানতো তোমার কথা
গভীর রাতে ছাদে শুয়ে দেখা
হাজার তারা
প্রত্যেকে জানে তোমার কথা
সন্ধ্যা থেকে রাত অব্দি বন্ধুদের আড্ডায়
প্রচণ্ড রকম প্রেম বিদ্বেষী বন্ধুটাও
জানে তোমার কথা
আমার ক্ষুদ্র পৃথিবীর
সমস্ত কিছু, যা দৃশ্যমান অথবা অদৃশ্য
সবাই তোমায় চেনে
কিন্তু তুমি কখনোই আমাকে চিনতে চেষ্টা করো নি
হয়তো আমি তোমার অভ্যাসে পরিণত হয়েছিলাম
ভালোবাসায় পরিণত হতে পারি নি
তাই সময়ের সাথে চেনা তুমি অচেনাই রইলে
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।