শিরোনামহীন ২৩

শেষ রক্ষা আর হল না
শরীরটা ছিঁড়েই খেলে
কত যন্ত্রণা দিয়েছ শরীর মনেকত আনন্দ উৎসব করেছ
কিছুই করার ছিল না।

সময় পেরিয়ে যাবে
অনেকে হয়ত প্ল্যাকার্ড,ব্যানার,ফেস্টুন
নিয়ে দাড়িয়ে যাবে
কিন্তু তাতে কি কারো কিছু এসে যাবে?
তোমরা শুধু দাড়িয়েই থাকবে
এক সময় তাকে কেউ আর প্রতিবাদ বলবে না
বলবে প্রহসন।

এই নষ্ট সমাজে আর অপরাধ বলে
কিছুই থাকবে
তোমরা এতটাই নিচে নেমে যাবে
আয়নার সামনে দাড়িয়ে আর নিজকে অপরাধী
মনে হবে না
প্রতিদিন মৃত্যু হবে হাজার বিবেকের।




Comments