শুরুর শেষ


প্রতিটা গল্প শুরু হয় শেষ করবে বলে
অনেকেই তা করতে পারে না
জানিস প্রতি রাতে কেউ না কেউ বুক পকেটে
কথা জমিয়ে রাখে বলবে বলে
কেউ বলে না,কারো বলা হয়ে উঠে না
বুলেট থাকে
থাকে না গল্পের শেষ
কত না বলা কথাই তো বলা হয় না
কিছু কথা ঝুলে থাকে সিলিং ফ্যানে
কিংবা শেষ হয় বুলেটে।




Comments