ক্লান্ত শহরের কথা
ক্লান্ত শহরটা কথা বলছে
মাঝরাতে সে নিজের সাথে কথা বলে
শহরটা ভাবছে সে কি ক্লান্ত
নাকি তার বুকের কোটরে
যে মানুষটা প্রতিদিন একটু একটু করে
শেষ হয়ে যাচ্ছে সে বেশি ক্লান্ত।
দূরে একটা পাগল
সবকিছু উদ্ধার করে গালি দিচ্ছে
নাহ এবার সবকিছু বন্ধ করে
কি মায়াবী হাসি হাসছে
যেন বিশ্বজয় করে ফেলছে
এই রে কি জানি হল আবার কাঁদছে
নাহ আসলেই ওই ভালো আছে
জগতের চিন্তা নেই
দিন চলে যাচ্ছে
নিজের বোঝাপড়া নিজের সাথেই করছে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে
আচ্ছা পাগল হলেও ঘুমন্ত
পাগলকে দেখতে অদ্ভুত লাগছে
ঘুমন্ত সব মানুষই দেখতে বোধহয় নিষ্পাপ হয়।
শহরটা এলোমেলো চিন্তা করেই যাচ্ছে
যেন বোঝাপড়ার শেষ নেই।
মাঝরাতে সে নিজের সাথে কথা বলে
শহরটা ভাবছে সে কি ক্লান্ত
নাকি তার বুকের কোটরে
যে মানুষটা প্রতিদিন একটু একটু করে
শেষ হয়ে যাচ্ছে সে বেশি ক্লান্ত।
দূরে একটা পাগল
সবকিছু উদ্ধার করে গালি দিচ্ছে
নাহ এবার সবকিছু বন্ধ করে
কি মায়াবী হাসি হাসছে
যেন বিশ্বজয় করে ফেলছে
এই রে কি জানি হল আবার কাঁদছে
নাহ আসলেই ওই ভালো আছে
জগতের চিন্তা নেই
দিন চলে যাচ্ছে
নিজের বোঝাপড়া নিজের সাথেই করছে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে
আচ্ছা পাগল হলেও ঘুমন্ত
পাগলকে দেখতে অদ্ভুত লাগছে
ঘুমন্ত সব মানুষই দেখতে বোধহয় নিষ্পাপ হয়।
শহরটা এলোমেলো চিন্তা করেই যাচ্ছে
যেন বোঝাপড়ার শেষ নেই।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।