ধুলোজমা সময়

আঁকার হার্ডবোর্ডটা পড়ে আছে
নিষ্প্রাণ,ধুলোজমা
ছবি না আঁকলেই এটা প্রাণহীন হয়ে পড়ে।
বাঁশিটা বোবা হয়ে গেছে বহুদিন
কতদিন কথা বলে না ।গীটারকে দূরে সরিয়ে দিয়েছি বহুদিন
অনেকদিন ছুঁয়ে দেখা হয় না
সেই সুর উঠে না,
একটা সময় জোছনায় আসর বসত
মনে হত এই জড় বস্তুটায় প্রাণ এসে গেছে
মন খুলে কথা বলছে।
কবিতার খাতা
অনেকদিন তার কাছে কথা জমা হয় না
জমে থাকা কথা সব বুক পকেটে,বুকে,মস্তিষ্কে
জমে আছ,
কোন কথা দাফন হয়ে গেছে স্মৃতির অতল গহ্বরে,
কোন কথা জমা আছে অবহেলিত হয়ে,
কোন কথা বলা হয় নি বলে
মাছের মত জিইয়ে রেখেছিলাম,
হয়ত তাও তড়পাতে তড়পাতে কোনদিন মারা যাবে।


হয়ত কবিতার খাতায়,বাঁশিতে,গীটারে
এভাবেই ধুলো পড়ে যাব,
হয়ত এভাবেই করুনভাবে তাকিয়ে থাকবে
একটু স্পর্শের আশা,
আর কিছু না
শুধু একটুখানি স্পর্শের আশায়।




Comments