অস্পষ্ট কথা
ফটোগ্রাফের চোখ দুটো বড্ড নিষ্প্রাণ
গভীর কষ্ট যেন চোখের ভেতর
কান পাতলেই যেন কান্নার আওয়াজ পাওয়া যায়ঠিক টের পাই।
রাত হলেই চোখের আকাশে মেঘ জমে
টুপ করে বৃষ্টি হয়ে ঝরবে বলে
বুধবারে মন দুটো অজান্তে পথ চেয়ে থাকে
ডিসেম্বরের ঘন কুয়াশায়
মুখের বিষে সত্যটা নীল হয়েছিল।
কষ্টগুলো পুষে রাখতে রাখতে আজ আর পাঁজর ছাড়া হয় না
দিব্যি বুকে নিয়ে ঘুরে বেড়ানো যায়
খোলা চোখে দেখা যায় না
শুধু অনুভব করতে হয়
মাঝরাতের নিঃসঙ্গ তারার মত
কষ্টরাও আজ নির্বাক।
গভীর কষ্ট যেন চোখের ভেতর
কান পাতলেই যেন কান্নার আওয়াজ পাওয়া যায়ঠিক টের পাই।
রাত হলেই চোখের আকাশে মেঘ জমে
টুপ করে বৃষ্টি হয়ে ঝরবে বলে
বুধবারে মন দুটো অজান্তে পথ চেয়ে থাকে
ডিসেম্বরের ঘন কুয়াশায়
মুখের বিষে সত্যটা নীল হয়েছিল।
কষ্টগুলো পুষে রাখতে রাখতে আজ আর পাঁজর ছাড়া হয় না
দিব্যি বুকে নিয়ে ঘুরে বেড়ানো যায়
খোলা চোখে দেখা যায় না
শুধু অনুভব করতে হয়
মাঝরাতের নিঃসঙ্গ তারার মত
কষ্টরাও আজ নির্বাক।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।