শিরোনামহীন ১৬

সেদিন সমরেশের জলপাইগুড়ি শহরে বৃষ্টি পড়ছিল
প্রতিরাতে অনিমেষ চা বাগানে নিজেকে খুঁজে ফিরে
আর মাধবিলতা?কতটা মায়ায় বেধেছিল অনিমেষকে
সবকিছুই যেন কেমন হয়ে গেল
সে যেন অনিমেষকে পেয়েও পেল না
অনিমেষ যেন পরিবর্তনের কথা ভুলে গেল
উত্তরাধিকার,কালবেলা,কালপুরুষ পার হয়ে মৌষনকাল এল
আমি আর খুলে দেখি নি
মায়ায় বাধতে নেই,পরিবর্তন করতে নেই
তারপরও মায়ায় বাধি পরিবর্তন করি
হারিয়ে যাই, যেতে হয়।




Comments