ভালো থেক
সেদিনের ক্ষণিক সময়টুকু অন্যরকম হতে পারত
খুব ভালো লাগার,
হয়ে গেল প্রচণ্ড অভিমানের
আমি একদিকে ফিরে,তুমি অন্যদিকে তাকিয়েসময়ের ব্যবধানে তুমি হারিয়ে গেলে ব্যস্ত নগরে
এরপর আমি।
দূরে চলে যাওয়াটা সব সময়ই কষ্টের
হয়ত তুমি বুঝবে না
বুঝলে সত্যটা না জেনে দূরে সরে যেতে না
সময় হলে কিংবা অ-অ-অনেক বছর পরে হলেও
জেনে যাবে সত্যটা।
বুঝবে নির্ঘুম রাতের যন্ত্রণা
আজও রাত হলে চোখেরা
রাতকে পাহারা দেয় নাকি নিঃসঙ্গতাকে পাহারা দেয়
আমি জানি না।
আমি ভালো নেই
তুমি আছো তো?
যেখানেই থাকো,ভালো থেক।
খুব ভালো লাগার,
হয়ে গেল প্রচণ্ড অভিমানের
আমি একদিকে ফিরে,তুমি অন্যদিকে তাকিয়েসময়ের ব্যবধানে তুমি হারিয়ে গেলে ব্যস্ত নগরে
এরপর আমি।
দূরে চলে যাওয়াটা সব সময়ই কষ্টের
হয়ত তুমি বুঝবে না
বুঝলে সত্যটা না জেনে দূরে সরে যেতে না
সময় হলে কিংবা অ-অ-অনেক বছর পরে হলেও
জেনে যাবে সত্যটা।
বুঝবে নির্ঘুম রাতের যন্ত্রণা
আজও রাত হলে চোখেরা
রাতকে পাহারা দেয় নাকি নিঃসঙ্গতাকে পাহারা দেয়
আমি জানি না।
আমি ভালো নেই
তুমি আছো তো?
যেখানেই থাকো,ভালো থেক।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।