স্বপ্নের ফেরিওয়ালা

এই শহরে স্বপ্নের ফেরিওয়ালা আসে
সময়ে অসময়ে
অসময়ের দুঃস্বপ্ন
আর স্বপ্নে পরিনত হয় না।

এই শহরে একজন ফেরিওয়ালা দরকার
যে নানা রঙের স্বপ্ন নিয়ে ঘুরবে
স্বপ্ন দেখাবে,দেখতে শেখাবে।

এই শহরের হাজারো স্বপ্নের পরিনতি হয়েছে
সুউচ্চ দালানে,চলন্ত ট্রেনের নিচে
কিংবা ঘুমের ট্যাবলেটে।




Comments