(অনুবাদ) তো জিন্দা হো তুম- জাভেদ আখতার

হৃদয়ে যদি কিছুর জন্য প্রবল আকাঙ্খা জাগিয়ে রেখেছো
তাহলে তুমি বেঁচে আছো,
যদি তুমি দুচোখে সীমাহীন স্বপ্ন বয়ে বেড়াও,
তো তুমি বেঁচে আছো।

মাতাল হাওয়ার মত স্বাধীন হতে শেখ
সমুদ্রের উন্মত্ত তরঙ্গের মত বয়ে যেতে শেখ
জীবনের প্রতিটি মূহুর্তকে আলিঙ্গন কর
প্রতিটি ক্ষণে জীবনকে নতুন করে দেখ।

জীবন যদি তোমাকে প্রতিনিয়ত বিস্মিত করে,
তুমি বেঁচে আছো।
হৃদয়ে যদি কিছুর জন্য প্রবল আকাঙ্খা জাগিয়ে রেখেছো, 
তো জেনে রেখো, তুমি বেঁচে আছো।




Comments