নির্জন রাতের গল্প
নির্জন রাত
গানগুলো যেন
না বলা কথাগুলো বলছে
মানসিক দ্বন্দে
দূরত্ব বাড়ছে
এক আলোকবর্ষ।
মানসিক দ্বন্দে
দূরত্ব বাড়ছে
এক আলোকবর্ষ।
সংশয়,অপেক্ষা
নির্ঘুম রাত
যেন পাগলের প্রলাপের মত বলছে
এই তো বেশ আছি।
কোন বৃষ্টির রাতে
কফির মগে
কিংবা উপন্যাস,কবিতায়
ফিরে আসবে
ফেলে আসা সময়।
এই শহরের
গভীর রাতের নির্জনতায়
কোলাহল করে গুম হয়ে যাওয়া
হাজার কথা।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।