ছিন্ন বাঁধন
সময় পেলেই ডুব দিব আমার মাঝে
হারিয়ে যাব সময়ের অতল গহ্বরে
জানবে অতীতে কোন বাঁধন ছিল না
জানবে সে বাঁধন কেউ খুলে দিয়েছিলজানবে কিছু পোকার জন্ম হয় বাঁধন কেটে দেয়ার জন্য
কিছু পোকার জন্ম হয় ক্ষতি করার জন্য
ক্ষতি করেই শেষ হয় জীবন।
জানবে সময় ও নিয়তি আমার পক্ষে ছিল না
কোন কিছু জানার আগেই সব শেষ করে দিল পোকা
আমি শুধু অসহায়ের মত দেখলাম
আর কিছুই করার ছিল না
যা হওয়ার তা তো হয়েই গেল
কেউ ঘর ভেঙে দিলে কি আর
সে ঘর বানানো যায়?
জেনে রেখ দাবি,অধিকার নিয়ে কখনই কাছে আসব না
দাবি আর অধিকার তো জন্মই নেয় নি
তারপর থেকে
কত রাত যে নির্ঘুম গেল
চোখ দু’টো আর একই হল না
কখনো বুঝতে যেও না কষ্ট
কখনো অভিযোগ নিয়ে আসব না
দোষ তো তোমার ছিল না
জানবে আমি বলতে কোন সময় ছিল না
জানবে কিছু সময় আসে দুঃস্বপ্ন হয়ে
সে সময়ে তুমি ছিলে না।
সময় পেলেই জীবনকে খুব কাছে থেকে দেখ
রাতের আকাশে তারাদের নিঃসঙ্গতা
বৃষ্টি ভেজা সময়ে রবীন্দ্রনাথ
টং দোকানের চা,গীটারের সুর
বৃষ্টি ভেজা পাহাড়
শীতের সকালে নগ্ন পায়ে
ভোরের শিশির
মেডিকেলের বেডে শুয়ে থাকা মানুষ
আরও কত কিছু......
জীবনকে জটিল করে ফেল না
জীবন অনেক সুন্দর
হাসি কান্না নিয়েই জীবন
দেখবে তুমি অনেক ভালো আছো
ভালো থাকাটাও একটা অভ্যাস।
হারিয়ে যাব সময়ের অতল গহ্বরে
জানবে অতীতে কোন বাঁধন ছিল না
জানবে সে বাঁধন কেউ খুলে দিয়েছিলজানবে কিছু পোকার জন্ম হয় বাঁধন কেটে দেয়ার জন্য
কিছু পোকার জন্ম হয় ক্ষতি করার জন্য
ক্ষতি করেই শেষ হয় জীবন।
জানবে সময় ও নিয়তি আমার পক্ষে ছিল না
কোন কিছু জানার আগেই সব শেষ করে দিল পোকা
আমি শুধু অসহায়ের মত দেখলাম
আর কিছুই করার ছিল না
যা হওয়ার তা তো হয়েই গেল
কেউ ঘর ভেঙে দিলে কি আর
সে ঘর বানানো যায়?
জেনে রেখ দাবি,অধিকার নিয়ে কখনই কাছে আসব না
দাবি আর অধিকার তো জন্মই নেয় নি
তারপর থেকে
কত রাত যে নির্ঘুম গেল
চোখ দু’টো আর একই হল না
কখনো বুঝতে যেও না কষ্ট
কখনো অভিযোগ নিয়ে আসব না
দোষ তো তোমার ছিল না
জানবে আমি বলতে কোন সময় ছিল না
জানবে কিছু সময় আসে দুঃস্বপ্ন হয়ে
সে সময়ে তুমি ছিলে না।
সময় পেলেই জীবনকে খুব কাছে থেকে দেখ
রাতের আকাশে তারাদের নিঃসঙ্গতা
বৃষ্টি ভেজা সময়ে রবীন্দ্রনাথ
টং দোকানের চা,গীটারের সুর
বৃষ্টি ভেজা পাহাড়
শীতের সকালে নগ্ন পায়ে
ভোরের শিশির
মেডিকেলের বেডে শুয়ে থাকা মানুষ
আরও কত কিছু......
জীবনকে জটিল করে ফেল না
জীবন অনেক সুন্দর
হাসি কান্না নিয়েই জীবন
দেখবে তুমি অনেক ভালো আছো
ভালো থাকাটাও একটা অভ্যাস।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।