শূন্যতার গল্প

রাত হল শূন্যতা
আর হারিয়ে যাওয়া গল্পের আশ্রয়
দূরের ওই তারা,
ভেজা বালিশ ,
হেডফোনে বাজতে থাকা গান,
হাজারও হারিয়ে যাওয়া গল্পের সাক্ষী।
হাজারো মানুষের ভিড়ে
কেউ হারানো মুখ খোঁজে,
কেউ হারিয়ে যাওয়া ঘুম চোখে নেই
বলে মাজারে পাশে ফুটপাথের ঘুমন্ত মানুষের দিকে
করুন চোখে চেয়ে থাকে ।

শূন্যতা আর হারিয়ে যাওয়া
গল্পগুলো থাকে
মানুষের বুক নামক মহাশ্মশানে,
প্রতি রাতে জ্বলতে থাকা স্মৃতি
তাড়িয়ে বেড়ায় শ্মশানের ভূত এর মত।

হারিয়ে যাওয়া গল্পগুলো থাকে
কালিপড়া চোখের কোনে,
নির্ঘুম রাতে,
আর যে গল্পটার ঠাঁই হয়
মাটির নিচে,
সে জ্বলতে থাকে না
কিংবা জালিয়ে মারে না
থাকে না আর অপেক্ষা করে,
কিন্তু যেই গল্পটা শ্মশানের ভুত
হয়ে ঘাড়ে বসে,
সে জ্বালিয়ে যায় মাটির নিচে
যাওয়ার আগ পর্যন্ত।




Comments