রূপকথার গল্প
আজ রাতে কবিতাদের নির্বাসনে পাঠাবো
তারপর ক্ষণিকের জন্য
সাত চারা,বৌচি,মার্বেল
ডাঙ্গুলি আর অনেক খেলা খেলবো।
খোপ করে ঘর বানাবো
তাতে কুতকুত খেলবো,
এরপর চোখ বন্ধ করে বলবো
আছি?
হয়তো সবাই একসাথে চিৎকার করে বলবে
হা আছিস কিংবা নেই,
দাগে পা পড়লেই আউট।
জীবনের খেলায় যদি আবার
সেই সুযোগ থাকতো
নতুন করে দান শুরু হতো
নতুন বন্ধু বান্ধবী যোগ দিত
দল ভারী হতো।
আফসোস সেই দলটা
আর ভারী হয় না,
দিন দিন কমতে থাকে
সময়ের প্রয়োজনে সবাই হারিয়ে যেতে থাকে,
হয়তো এইভাবেই কোন এক তারা ভরা রাতে
জানালার পাশে কফি মগ হাতে শৈশবে ফিরে যাবো
কিংবা ফিরে যাবার চেষ্টা করবো।
তারপর ক্ষণিকের জন্য
সাত চারা,বৌচি,মার্বেল
ডাঙ্গুলি আর অনেক খেলা খেলবো।
খোপ করে ঘর বানাবো
তাতে কুতকুত খেলবো,
এরপর চোখ বন্ধ করে বলবো
আছি?
হয়তো সবাই একসাথে চিৎকার করে বলবে
হা আছিস কিংবা নেই,
দাগে পা পড়লেই আউট।
জীবনের খেলায় যদি আবার
সেই সুযোগ থাকতো
নতুন করে দান শুরু হতো
নতুন বন্ধু বান্ধবী যোগ দিত
দল ভারী হতো।
আফসোস সেই দলটা
আর ভারী হয় না,
দিন দিন কমতে থাকে
সময়ের প্রয়োজনে সবাই হারিয়ে যেতে থাকে,
হয়তো এইভাবেই কোন এক তারা ভরা রাতে
জানালার পাশে কফি মগ হাতে শৈশবে ফিরে যাবো
কিংবা ফিরে যাবার চেষ্টা করবো।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।