আলো
এক টুকরো আলোর রেখা দেখা যায়
হয়ত নিয়ন বাতি অথবা
দূর গ্রামে জ্বালিয়ে রাখা সন্ধ্যা কুপি
অথবা নিছকই মায়া
হয়ত নিয়ন বাতি অথবা
দূর গ্রামে জ্বালিয়ে রাখা সন্ধ্যা কুপি
অথবা নিছকই মায়া
ঝাপসা হতে থাকে ক্রমশঃ
মিলিয়ে যেতে থাকে
যেতে যেতে কি আবার ফিরে আসে
নাকি শুধুই বিভ্রম?
একটু পর ঠিক ঠিক হারিয়ে যায়
মুছে যায় আলো, এরপর স্মৃতি
মুছে যাওয়া দেয়াল লিপির মত
খুব করে চাই একদিন মুছে যাক
তোমার সহাস্য অবহেলায়
আমার হৃদয়ের ক্ষত
মিলিয়ে যেতে থাকে
যেতে যেতে কি আবার ফিরে আসে
নাকি শুধুই বিভ্রম?
একটু পর ঠিক ঠিক হারিয়ে যায়
মুছে যায় আলো, এরপর স্মৃতি
মুছে যাওয়া দেয়াল লিপির মত
খুব করে চাই একদিন মুছে যাক
তোমার সহাস্য অবহেলায়
আমার হৃদয়ের ক্ষত
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।