বৃষ্টি ভাবনা

এই সিক্ত পিচঢালা পথ
বৃষ্টির শেষে স্নিগ্ধ সময়ে
গুটিগুটি পায়ে না বলা কথা
বুক পকেটে জমে থাকা ব্যথা
কেন জানি জেগে উঠে।কথাগুলো বুক পকেট থেকে
এক লাফে পিচঢালা পথের মাঝে চলে
যেতে চায় চিরতরে।
দূর আকাশে ঘন কালো
মেঘ জমে আছে
মনে হচ্ছে আবার ঝুম বৃষ্টি নামবে
আচ্ছা বৃষ্টি নামলেই কি নগরের
ধুলোবালির মত দুঃখও চলে যায়?
দেখতে দেখতে ঝুম বৃষ্টি হচ্ছে
কেউ ফুটপাথ থেকে টং এ
যে যেখানে পারছে আশ্রয় নিচ্ছে
আমি আকাশের দিকে মুখ করে ভাবছি
কি স্নিগ্ধ রূপে সেজেছে আকাশ
যেন মাত্র ঘুম থেকে উঠল
এক স্বর্গীয় সুন্দর
আচ্ছা বৃষ্টি হলেই কেন জানি দুঃখ দুঃখ
ভাব জেগে উঠে
মনে হয় কে যেন কবে হারিয়ে গেছে
কে হারিয়ে গেছে ভাবতে ভাবতে
স্বর্গীয় জলধারায় স্নান করছি
আর মনে মনে বলছি এই নিয়ে ভাববার কিছু নেই
মানুষ আসলে দুঃখবিলাসী
মাঝে মাঝে এমনিতে দুঃখ করতে ভালোবাসে।


ভিজতে ভিজতে কে যেন পাশে
এসে হাঁটতে শুরু করল
ছাতাটা এগিয়ে দিয়ে বললো
বৈশাখের বৃষ্টি
এভাবে ভিজলে তো ঠাণ্ডা লেগে যাবে
পাশে তাকিয়ে দেখি
বিভ্রম
কেউ নেই
এই বৃষ্টিতে শুধু আমি একা,
একাই শহর জুড়ে হাঁটছি
আর অজস্র চিন্তায় ভেসে যাচ্ছি।




Comments