নিভে যাওয়া প্রদীপ

এই শহরের বাসস্টপে ক্লান্ত পথিক
স্বপ্ন ভেঙ্গে যাওয়া ক্লান্ত,আশাহীন যুবক
সবাই যেন খুব চেনাজানা।
এই শহরে স্বপ্ন বিক্রি হয় উচ্চ দামেউচ্চদামে বিকিয়ে দেয়া স্বপ্নগুলো
কোন এক সময় আশ্রয় চায়
সিলিং ফ্যানে,সুউচ্চ দালানে,ট্রেনের নিচে
কিংবা পদ্মা,মেঘনায়।
হারিয়ে যাওয়া মানুষগুলো কেন জানি
খুব চেনাজানা হয়
আচ্ছা বেঁচে থাকার সময়
যদি কেউ ভালোবেসে হাত বুলিয়ে বলত
কিছু হয় নি আছি তো
তাহলে হয়ত আজ এক নতুন কবিতা জন্ম নিত
জীবনের খাতায়
হয়ত সেদিন সেই সিলিং ফ্যানের,সুউচ্চ দালানের,ট্রেনের
করুন ইতিহাসের সাক্ষী হতে হত না।
দুঃখটা হল
হারিয়ে গেলেই
চেনাজানাটা
হায় আফসোসটা বেড়ে যায়।
যখন হারিয়ে যাবে ভেবেছিল
সেই সময় কফির মগ এগিয়ে নিয়ে কেউ আসে নি
দরজা নক দিয়ে কেউ জিজ্ঞাসা করে নি
কেমন আছো?
যদি কেউ জিজ্ঞাসা করত
তাহলে হয়ত এত কিছু হত না
হয়ত জীবনের খাতায় থাকত একটি প্রাণ
থাকত একটি ভালোবাসা।




Comments