নষ্ট মানুষ

কেউ যায় কারো কথায়
কেউ হারায় কারো কথায়
কেউ ভেবে দেখেনি
সময়টা ও মানুষটা কেমন ছিলকেউ হারিয়ে দূরে সরে যায়
কেউ হারিয়ে খুঁজে বেড়ায় অবয়ব
অবেলায়,অসময়ে নষ্ট মানুষেরা সব নষ্ট করে দিয়ে যায়।

কেউ খুঁজে নি সত্য
কেউ মিথ্যাকে বানিয়েছে সত্য
কারো ব্যথায় থাকে সুখ
কারো ব্যথায় ভাললাগা
কেউ দূরে সরে কাছে আসে
কেউ কাছে এসে দূরে সরে যায়
অবেলায়,অসময়ে নষ্ট মানুষেরা সব নষ্ট করে দিয়ে যায়।




Comments