হারানো বিজ্ঞপ্তি
অনেক কথা লুকানো থাকে
চোখের কোণে
শুধু পড়তে জানতে হয়।
অনেক ব্যাথা ঢাকা থাকে
মুখের হাসিতে
শুধু বুঝতে হয়।
কেউ তিল তিল
করে শেষ হয়ে যায়
না বলা কথার চাপে,
কেউ অভিমান করে হারিয়ে যায়
শুধু ছাপা হয় না কোন সংবাদপত্রে
হারানো বিজ্ঞপ্তি।
চোখের কোণে
শুধু পড়তে জানতে হয়।
অনেক ব্যাথা ঢাকা থাকে
মুখের হাসিতে
শুধু বুঝতে হয়।
কেউ তিল তিল
করে শেষ হয়ে যায়
না বলা কথার চাপে,
কেউ অভিমান করে হারিয়ে যায়
শুধু ছাপা হয় না কোন সংবাদপত্রে
হারানো বিজ্ঞপ্তি।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।