দূরত্ব

আজ এতটা বছর পর
কফির মগে আমায় কি পড়ছে
মনে তোমার?
জানি এখনো তুমি
অন্যের বুকে মাথা দিয়ে ভাব আমার কথা
জানি এখনো 
রাত হলেই বালিশ ভেজে না বলা কথায়।

জানো দূরত্ব কি?
অন্যের বুকে মাথা দিয়ে
আমার কথা ভাবাই হল দূরত্ব, 
কেন জানো? 
কারণ সে জানতেই পারলো না
তুমি তার মতো করে তার হও নি।

আর কাছে পাওয়া হল 
অন্যের বুকে মাথা দিয়ে 
আমাকে আপন করে নেয়া।

জানোতো মানুষের মন 
বড়োই অদ্ভুত
দূরেই গেলেই কাছের যাওয়ার জন্য 
মন কাকুতি মিনতি করে 
আর কাছে থাকলে দূরে ঠেলে দিতে মন চায়।
বেশি কিছু না
শুধু মাঝে মাঝে কফির মগে
কোন বিবাগী জোছনায়
কিংবা কোন গানের সুরে আমাকে
এমন করে খুঁজো
ঠিক পেয়ে যাবে। 




Comments