ভালোবাসার বিবর্তন
আজ বুঝলাম কবিতায়
অরুচি ধরে গেছে
পৃষ্ঠা উল্টাতেই মাথা
ঝিমঝিম করে উঠলো।
পূর্ণেন্দু পত্রী,জীবনানন্দরা
আজ বড্ডো অচেনা।
সব সময় সবকিছু
ভালো লাগবে এমন তো কথা ছিল না
সময়ের সাথে চেরাগীর চা
অরুচি ধরে গেছে
পৃষ্ঠা উল্টাতেই মাথা
ঝিমঝিম করে উঠলো।
পূর্ণেন্দু পত্রী,জীবনানন্দরা
আজ বড্ডো অচেনা।
সব সময় সবকিছু
ভালো লাগবে এমন তো কথা ছিল না
সময়ের সাথে চেরাগীর চা
বিসমিল্লাহর লুচি আলুর দম ও
পানসে হয়ে গেছে
এই মেট্রো
ধরাবাধা ছক পছন্দ করে
হুট্ করে ঝুম বৃষ্টি ভালো লাগে
আবার বিরক্তি এসে যায়।
বিতৃষ্ণায় ভরে গেছে
এই শহরের অলি গলি
দূরত্ব বেড়েছে হাজারো বছরের
মানুষগুলো খুব কাছে থেকেও অনেক দূরে
জীবনটা খেই হারিয়ে ফেলছে
মুখোশ মানবে ভরে গেছে,
মিথ্যে ভালোবাসায়
মিথ্যে স্নেহে
অভিনয়ে
চেনা শহর অচেনা হয়ে গেছে ।
এই মেট্রো
ধরাবাধা ছক পছন্দ করে
হুট্ করে ঝুম বৃষ্টি ভালো লাগে
আবার বিরক্তি এসে যায়।
বিতৃষ্ণায় ভরে গেছে
এই শহরের অলি গলি
দূরত্ব বেড়েছে হাজারো বছরের
মানুষগুলো খুব কাছে থেকেও অনেক দূরে
জীবনটা খেই হারিয়ে ফেলছে
মুখোশ মানবে ভরে গেছে,
মিথ্যে ভালোবাসায়
মিথ্যে স্নেহে
অভিনয়ে
চেনা শহর অচেনা হয়ে গেছে ।
Comments
Post a Comment
কবিতা সম্পর্কে আপনার মতামত দিন। চাইলে গালিও দিতে পারেন, আমরা গালি খেয়ে অভ্যস্ত।